
شاه بوري دويب، تيكناف، كوكس بازار. التأسيس: ٢٠١٤م

গ্যালারির ছবি লোড হচ্ছে...
উন্নত আবাসন ও নিরাপদ পরিবেশ
নিয়মিত পাঠদান ও যত্নশীল তদারকি
কর্মজীবী মায়েদের শিশুদের বিশেষ যত্ন
ইসলামিয়া মহিলা মাদরাসায় বর্তমানে বিভিন্ন শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলছে। অভিজ্ঞ শিক্ষিকা মন্ডলী এবং নিরাপদ পরিবেশে আপনার সন্তানকে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
* সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে
নোটিশ লোড হচ্ছে...
মাদরাসার নিয়মিত কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীদের সৃজনশীল প্রকাশনা

রক্ত ভেজা শিশুর কান্নায় যাচ্ছে ছিঁড়ে ব্যথায় দিল, হে প্রভূ বলো,আসবে কবে মুসলিম রক্ষার আবাবিল। ছেঁড়া রুটিতে মিশে আছে বোমা বারুদের ঘ্রাণ, হে মামুদ! দেখতে পাও না অবুঝ শিশুর প্রাণ? হৃদয় আমার ব্যাকুল থাকে জাগো সবে আজ , যুদ্ধের দামামা শিরে আমামা আমরা হবো রাজ।

পড়ালেখার স্বপ্ন নিয়ে নতুন বই বুকে নিয়ে আমরা যখন বিদ্যালয় মাঠে ঘুরি, তখন তারা দিকবিদিক ছুটে বোমার ভয়ে তাদের পড়ার স্বপ্ন হয়ে যায় চুরি। সুস্থ মানবতার উঠোনে দেখি কী এক লাজ! পড়ার বিরতিতে আনন্দচিত্তে আমরা ছুটি খেলাধুলা আর টিফিনের দিকে, তারা ছুটে বিবর্ণ চেহারায় স্বজনের খুঁজে; বোমার ভয়ে মুখ হয়ে যায় ফিকে! তাদের চেহারায় ক্ষুধার মানচিত্র আজ ! আমরা যখন ইউনিফর্ম গায়ে জড়িয়ে; যাই স্বাদ নিতে, স্বাধীনতার পোশাকে এক টুকরো রুটির জন্য হৃদয় তাদের বেচাইন চেয়ে থাকে ভাঙ্গা জানালার ফাকে! এ যেনো মৃত্যু-মুখে আপনা আপনি সাজ!

তখন আমি ছোট... তোমার দৃষ্টিতে ছিলো জ্বলজ্বল করা অগ্নির তা-ব তোমার কণ্ঠে ছিলো কর্কশ শব্দমালার এক বজ্র-রব তোমার রাগ ছিলো শরিয়তের ফরজে আইনের মতো তোমার শাসনে ছিলো ধেয়ে আসা সাইক্লোন কতো! তোমার প্রতিটি বাক্য ছিলো যেনো কঠিন শিলালিপি তুমি ভুলেও কভূ উচ্চারণ করো নি প্রেম-হৃদয়লিপি; তোমার ছায়াও ছিলো ভয়ের এক মূর্ত প্রতীক যেনো আমি কখনো দেখি নি তোমাকে অশ্রুসজল কেনো? এখন আমি পরিণত... অনুভব করি দৃষ্টির অগ্নি-তা-বে মোমবাতির শীতলতা তোমার সেই কর্কশ শব্দমালায় নিরাপত্তার চাদর-গাঁথা তোমার রাগের প্রতিটি কণায় বন্ধনের এক বিশাল ছায়া তোমার সাইক্লোন সদৃশ শাসন মাঝে কায়াময় এক মায়া তেমার কঠিন শিলালিপি বাক্যে ছিলো কণ্টকমুক্ত আবরণ তোমার না-প্রেমের মাঝে সুপ্ত ছিলো শুদ্ধ প্রেমের উচ্চারণ তোমার ভয়াল ছায়ায় দেখি এখন অমরত্বের গোপন নিশান তোমার অশ্রুহীন চোখে দেখি পিওর ভালোসার এক বিতান বাবা...! তুমি এক রহস্যময় মহাসমুদ্র; আমি এক স্রোতস্বিনী নদী তোমার রহস্যময় মহাসমুদ্রে প্রেম নিবেদন করি নিরবধি এই স্রোতস্বিনী নদী সমুদ্রে তলিয়ে যাবার ভয় নেই আর তোমার মতো ভালোবাসার অমৃত ধারা আছে বা আর কার?